Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য বাঁধ নির্মাণের বাধা বাংলাদেশের, পরিদর্শনে গেলেন মন্ত্রী

বাঁধ নির্মাণের বাধা বাংলাদেশের, পরিদর্শনে গেলেন মন্ত্রী

বাঁধ নির্মাণের বাধা বাংলাদেশের, পরিদর্শনে গেলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মনু নদীর বাঁধ সংস্কার কাজকে কেন্দ্র করতে গিয়ে দেখা দিয়েছে জটিলতা। জানা যায়, বাঁধ সংস্কারের একটি অংশের কাজ করতে গেলে বাংলাদেশের বিজিবি বাধা দেয়। বর্তমানে ওই অংশের কাজ বন্ধ রয়েছে। শুক্রবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যান সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

মন্ত্রী টিংকু রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী সহ অন্যান্য জনপ্রতিনিধি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী বাঁধের বর্তমান পরিস্থিতি এবং অসম্পূর্ণ সংস্কার কাজের বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, মনু নদীর বাঁধ ভেঙ্গে গিয়েছিল। তারপর বাঁধের কাজে হাত লাগানোর পর অনেকখানি কাজ হয়। কিন্তু সীমান্তের ওপারে ১৫০ মিটার কাজ করতে গেলে সেই দেশের সীমান্ত রক্ষীরা বাধা দেয়। এই কাজটি খতিয়ে দেখা হয়। দুই দেশের প্রশাসনিক নিয়ম মেনে কিভাবে কাজটি দ্রুত সম্পন্ন করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী আশা ব্যক্ত করে বলেন আগামী দু তিন মাসের মধ্যে কাজটি সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha