Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য আন্দোলনের ঘোষণা দিল যুব কংগ্রেস

আন্দোলনের ঘোষণা দিল যুব কংগ্রেস

আন্দোলনের ঘোষণা দিল যুব কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : সদর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে আগরতলায় আগামী ২১ সেপ্টেম্বর আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হবে। পিআরটিসি বাধ্যতামূলক করা সহ বিভিন্ন দাবিতে এই আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সদর জেলা যুব কংগ্রেসের সভাপতি ডা. পার্থ প্রতিম দত্ত। যুবকদের কর্মসংস্থান ভবিষ্যৎ নিয়ে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয় এদিনকার এই সাংবাদিক সম্মেলনে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কার্যত থমকে রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম, নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা এবং পরীক্ষার পরও চাকরি না পাওয়ায় শিক্ষিত বেকারদের মধ্যে হতাশা বাড়ছে। তার অভিযোগ, নিজেদের অধিকারের দাবিতে বেকার যুবকরা শান্তিপূর্ণ আন্দোলনে নামলেও অনেক ক্ষেত্রে তাঁদের পুলিশি নির্যাতন গ্রেফতারের মুখোমুখি হতে হচ্ছে। গণতান্ত্রিক দেশে ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha