স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট : গত ২৯ আগস্ট বুদ্ধমন্দির সংলগ্ন এলাকায় দুই ছাত্রী শিক্ষকের বাড়িতে যাওয়ার সময় একটি ইলেকট্রিক অটো নিয়ে এসে ছিনতাইকারীরা এক ছাত্রীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর অভয়নগর ফাঁড়িতে অভিযোগ জমা দেওয়ার পর পুলিশ একটি তদন্তর টিম গঠন করে বিটারবন এলাকা থেকে একজন অভিযুক্তকে আটক করেছে।
একই
সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত টি আর ০১
এল ৪৩৬৬ নম্বরের গাড়িটি আটক করেছে। তবে এনসিসি থানার পুলিশ এখনও ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করতে পারেনি। এসডিপিও জানান, এই ঘটনায় একজন
গ্রেপ্তার হয়েছে। তার বাড়ি বিটারবন এলাকায়। এলাকা থেকেই তাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়ি সহ আটক করেছে
পুলিশ। আরো দুজন পলাতক রয়েছেন। পলাতক সেই দুজন অভিযুক্তের কাছে রয়েছে স্বর্ণের চেইন। পুলিশ ধৃত ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি তথ্য সংগ্রহ করতে পারবে বলে অভিমত ব্যক্ত করেন এসডিপিও
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান