স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট : অপহরণের অভিযোগে গ্রেপ্তার
হলো এক যুবক। রবিবার
রাতে অমরপুর থেকে অভিযুক্তকে আটক করেছে আমতলী থানার পুলিশ। একই সঙ্গে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, গত চার জুলাই
আমতলী থানার অন্তর্গত কুটন দাস থানায় তার মেয়ে অপহরণ হয়েছে বলে মামলা দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
অবশেষে রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয় অমরপুর থেকে। অভিযুক্তের নাম সৌরভ সাহা। তার তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে সোমবার আদালতে তুলে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে গোটা অপহরণকাণ্ডের মূল তথ্য সামনে আসবে বলে মনে করছে পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান