Tuesday, September 1, 2026
বাড়ি রাজ্য জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ

জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ

জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট : বিধানসভায় ভারতীয় জনতা পার্টির মন্ত্রী, বিধায়করা জাতীয় পতাকার অবমাননা করেছে বলে অভিযোগ তুলে ডি ওয়াই এফ আই -এর প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকায়। এদিন বিক্ষোভ কর্মসূচি থেকে ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, দেশে আজ সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়েছে। বেকারের সংখ্যা বাড়ছে। রাজ্যের বিভিন্ন দপ্তরের ৬০ হাজার শূন্যপদ থাকার পরেও সরকার শূন্য পদ গুলি পূরণ করছে না।

ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, বিজেপি চলতি বিধানসভায় প্রমাণ করেছে তারা কত বড় দেশ বিরোধী। কারণ বিধানসভায় জাতীয় পতাকা উলটপালট করে এবং ছুড়ে ফেলে দিয়ে তারা জাতীয় পতাকার অবমাননা করেছে। তারা কখনো ভারতের জাতীয় পতাকাকে মানতে চায় না। একটি বড় বিরোধিতা করে ডিওয়াইএফআই। তাদের এই চরিত্র নিন্দা জানায় ডিওয়াইএফআই। এমনটাই বললেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক।

 

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha