স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৭ আগস্ট : আন্দোলন ছাড়া কোন সমস্যার সমাধান
হয় না সুশাসন জমানায়। এমনটাই ধ্যান-ধারণা যেন রাজ্যের গ্রাম পাহাড়ে চেপে বসেছে।
ছামনু ব্লকের অধীন ডেমছড়া ভিলেজের দেবেন্দ্র কারবারী পাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের
দাবি সেতুর। ছামনু নদীর উপর দেবেন্দ্র কারবারী পাড়া যাতায়াতের পথে এই সেতুটি নির্মাণ
করার জন্য। কিন্তু সেতুর জন্য ওয়ার্ক অর্ডার বের হয়, কিন্তু এই সেতু দেবেন্দ্র কারবারী
পাড়াতে না করে মকরছড়া ভিলেজের অর্জুন মনি কারবারী থেকে গেতুয়া কারবারী পাড়া যাতায়াতের
পথে মনুনদীর উপর সেতুটি স্থানান্তর করে নিয়ে যায়।
এই খবর জানাজানি হতেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন।
বৃহস্পতিবার ভোর পাঁচটায় দেবেন্দ্র কারবারী পাড়ার মানুষ ছামনু -ছৈলেংটা রোড এবং ছামনু
মানিকপুর রোড অবরোধ করেন। তাদের আরো দাবি ব্রীজ তৈরীর পাশাপাশি ঐ পাড়ার পানীয় জলের
সুবন্দোবস্ত করতে হবে বলে জানান অবরোধকারীরা। তারা আরো জানান, জেলা শাসক ঘটনাস্থলে
এসে তাদের আশ্বস্ত না করলে তারা আন্দোলন অনির্দিষ্টকাল চালিয়ে যাবে। কারণ যে সমস্যাটি
তাদের সৃষ্টি হয় সেটা অত্যন্ত গুরুতর। চলাচলের কোনরকম অবস্থা নেই।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান