স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৭ আগস্ট :রাজ্যের শিক্ষা
বিপ্লবের করুণ দশা। অধিকাংশ শিক্ষক শিক্ষিকা শহরমুখী হওয়ার কারণে। শিক্ষক স্বল্পতা
সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত লেম্বুছড়া স্থিত শম্ভু চন্দ্র পাড়া এস.বি স্কুল। অভিযোগ,
মোহনপুর মহকুমাধীন ইন্সপেক্টর অফ স্কুল লেফুঙ্গার অধীন লেম্বুছড়া স্থিত শম্ভু চন্দ্র
পাড়া সিনিয়র বেসিক স্কুল শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত।
বিদ্যালয়ে
নিয়ম অনুযায়ী ৮ জন শিক্ষক শিক্ষিকা থাকা প্রয়োজন, কিন্তু রয়েছেন মাত্র ৪ জন। যার
ফলে একাধিক ক্লাস এক সঙ্গেই করাতে হচ্ছে, ফলে ক্ষতি হচ্ছে ছাত্র ছাত্রীদের পঠনপাঠনে।
পাশাপাশি বিদ্যালয়ে নেই শৌচালয়। তাই প্রাকৃতিক কাজের জন্য খুবই সমস্যায় পড়তে হয়ে
ছাত্র ছাত্রীদের। এছাড়াও নেই কোনো দেওয়াল। গরু ছাগলের বিচরণের ফলে খুবই সমস্যায়
পড়তে হয় ছাত্র-ছাত্রীদের। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট
দপ্তরের নিকট উক্ত সমস্যা গুলি সমাধানের দাবি জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত
দেববর্মা।
তিনি বলেন,
শিক্ষক সংকটের কারণে ছাত্রছাত্রীদের ক্লাস নিতে সমস্যা হচ্ছে। বিদ্যালয়ের মধ্যে কোন
শৌচালয় নেই। এতে করে ছাত্রছাত্রীদের প্রাকৃতিক কাজ করতে সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে বিদ্যালয়ের দেওয়াল না থাকায় ছাত্রছাত্রীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন থাকে।
পাশাপাশি গবাদি পশু বিদ্যালয়ে প্রবেশ করে অবাধে বিচরণ করছে। এ বিষয়গুলি দপ্তরের উদ্বোধন
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান