Thursday, August 27, 2026
বাড়ি রাজ্য ভাড়া নেওয়া গাড়ি বন্ধক দেওয়ার অভিযোগ

ভাড়া নেওয়া গাড়ি বন্ধক দেওয়ার অভিযোগ

ভাড়া নেওয়া গাড়ি বন্ধক দেওয়ার অভিযোগ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ আগস্ট :নতুন মারুতি গাড়ি ভাড়ায় নিয়ে বিপাকে পড়লেন কর্ণধার কর্ণজিৎ ভৌমিক। জানা গেছে, আমতলী থানার অন্তর্গত চারিপাড়া এলাকার বাসিন্দা কর্ণজিৎ ভৌমিক তাঁর TR-01-CF-0520 নম্বরের তার নতুন মারুতি গাড়িটি মাসিক ১১ হাজার টাকার বিনিময়ে ফুলতলীর মতিনগর এলাকার আশিস মিয়ার কাছে ভাড়া নেয়।

 অভিযোগ, আশিস মিয়া পরে গাড়িটি পানিসাগর এলাকার ইউসুফ আলী ওরফে আকাশ উদ্দিনের কাছে দেন। সেখান থেকে গাড়িটি মণিপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে বন্ধক রাখা হয়। বিষয়টি জানতে পেরে বুধবার আমতলী থানায় মামলা দায়ের করেন গাড়ির মালিক। বৃহস্পতিবার সকালে থানায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পুলিশের কাছে গাড়িটি মনিপুর থেকে উদ্ধার করার জন্য জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha