Thursday, August 27, 2026
বাড়ি রাজ্য গৃহপরিচারিকার বাড়ি থেকে উদ্ধার স্বর্ণের চেইন, অন্যদিকে চুরি যাওয়া দুটি বাইসাইকেল সহ আটক চোর

গৃহপরিচারিকার বাড়ি থেকে উদ্ধার স্বর্ণের চেইন, অন্যদিকে চুরি যাওয়া দুটি বাইসাইকেল সহ আটক চোর

গৃহপরিচারিকার বাড়ি থেকে উদ্ধার স্বর্ণের চেইন, অন্যদিকে চুরি যাওয়া দুটি বাইসাইকেল সহ আটক চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ আগস্ট :স্যন্দন পত্রিকা এবং স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে -র বনমালী পুর স্থিত বাসভবন থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার গৃহ পরিচারিকার বাড়ি থেকে। ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার থেকে স্যন্দন পত্রিকা এবং স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে -র বাসভবনে একজন গৃহ পরিচারিকা কাজ করতে রাখা হয়। মঙ্গলবার স্যন্দন পত্রিকা এবং স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে -র তিনবছরের নাতিনের হাত থেকে স্বর্ণের চেইনটি নিয়ে যায় গৃহপরিচারিকা। রাতের বেলা বাড়ির সকলে বুঝতে পারে চেনটি চুরি হয়ে গেছে। পরের দিন বাড়িতে দুই গৃহ পরিচালিকা আসার পর জিজ্ঞাসা করা হয় তাদের।

 একজন গৃহপরিচারিকার কথাবার্তায় ব্যাপক অসংলগ্নতা পায়। তখন স্যন্দন পত্রিকা এবং স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে -র বড় ছেলে অরিন্দম দে-র সন্দেহ হয়। বিকেলে পূর্ব আগরতলা থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন। রাতের বেলা পুলিশ মহারাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকার এক গৃহ পরিচারিকার বাড়িতে গিয়ে তল্লাশি করতেই ফুটে আসে সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার চুরি যাওয়া স্বর্ণের চেইন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির ডিরেক্টর অরিন্দম দে। একই সঙ্গে পূর্ব আগরতলা থানার ওসি এই বিষয়ে তুলে ধরেন। পুলিশ আরো জানান, একই সঙ্গে পুলিশ আরো একজন চোরকে আটক করতে সক্ষম হয়েছে। পাশাপাশি চুরি যাওয়া দুটি দামি বাইসাইকেল আটক করেছে। বাইসাইকেল গুলি মরা চৌমুহনি এবং ইছাননগর থেকে চুরি হয়েছিল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha