স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৪ আগস্ট :নদী থেকে উদ্ধার
হল তলিয়ে যাওয়া ৮ বছরের শিশু। জানা গেছে, রবিবার দুপুরে নবীনগর মুক্তর হোসেন পাড়ায়
বড় ভাইয়ের সাথে নদীতে খেলতে গিয়ে নদীর জলে তলিয়ে যায় আট বছরের শিশু আজমীর হোসেন।
পরবর্তী সময়ে
ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দমকল কর্মীরা এবং এনডিআরএফ -এর টিম। দীর্ঘ কয়েক ঘণ্টা প্রচেষ্টার
পর উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার দুপুরে মৃতদেহটি উদ্ধার হয় নদী থেকে। তারপর সঙ্গে
সঙ্গে হাসপাতলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল পৌঁছান
বিধায়ক সুশান্ত দেব। তিনি শোক প্রকাশ করে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান