স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৪ আগস্ট :আগরতলা শহর এবং
শহরতলী এলাকাগুলিতে চলছে চোরের রাজত্ব। নিরাপত্তাহীন সাধারণ মানুষের বাড়ি ঘর থেকে
শুরু করে কষ্টার্জিত সম্পদ। রবিবার রাতে আমতলী থানার পুলিশ বাধারঘাট এলাকা থেকে অভিজিৎ
গোয়ালা নামে এক কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয়। অভিযুক্ত চোরের বিরুদ্ধে একাধিক
মামলা রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ আমতলী থানা এলাকায় বিভিন্ন চুরির অভিযোগে তার নাম
জড়িত।
তবে
আমতলী বাসী দাবি পুলিশকে শুধুমাত্র থানায় বসে থাকলে চলবে না। রাতের বেলা টহলদারি বাড়াতে
হবে। মানুষের বাড়িঘর এখন চোরের কারণে নিরাপত্তাহীন। একই দাবি উঠছে গোটা আগরতলা শহরে।
গত কয়েক সপ্তাহে একাধিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে শহরের মধ্যে। নিষ্কর্মা পুলিশ প্রশাসন
শুধুমাত্র ফটো সেশন করে দায়িত্ব খালাস করে দিচ্ছে বলে মনে করছে সাধারণ মানুষ। সদর
মহকুমা পুলিশ আধিকারিক জানান গত দেড় মাসে আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে একাধিক
মোবাইল ফোন হারিয়ে যায় বলে অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে পুলিশ সি ই আই আর পদ্ধতির
মাধ্যমে ২৬ টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ এদিন মোবাইল ফোনগুলি প্রকৃত
মালিকদের হাতে তুলে দেয়। শহরবাসীর মুখে মুখে একটাই দাবি অবিলম্বে শহরে চোরের গ্যাং
পুলিশ যেন জলে তুলে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান