স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুলাই : সঠিক সময় মত বিল না পেয়ে টি.এস.ই.সি.এল -এর কন্টাক্টর এসোসিয়েশন আগরতলা সার্কেল ওয়ানে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন দাস। তিনি বলেন, বৃহস্পতিবার একটি জরুরী সভা ডাকা হয় ৭৯ টিলা স্থিত বিদ্যুৎ নিগমের কার্যালয়ে। সেখানে বৈঠক করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয় আগরতলা সার্কেল ওয়ানে। তারা বলেন, সাব ডিভিশন থেকে ডিভিশন অফিস এবং ডিভিশন অফিস থেকে কর্পোরেশন অফিসে বিল যেতে দেড় থেকে দুই বছর সময় লেগে যাচ্ছে।
এই সমস্যার সমাধান করার জন্য বিদ্যুৎ নিগমের এমডি -কে দশবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তিনি দেখা করছেন না। কিছুদিন আগে যখন ধর্মঘট ডাক দেওয়া হয়েছিল তখন এজিএম এবং জিএম ডেকে নিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের কথা অনুযায়ী প্রতিশ্রুতি দিয়ে ধর্মঘট তুলে নিতে বাধ্য করেন। অথচ, আশ্বাস অনুযায়ী কোন বিল রিলিজ করে নি। তারা আরো বলেন প্রত্যেকে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে বিল পাবে বিদ্যুৎ নিগম থেকে। কিন্তু এমডি -র স্বৈরাচারী মনোভাবের কারণে তাদের বিল আটকে আছে বলে দাবি করেন। এমনকি দেখা যায় তিনি এমডি চাইলে আবার উনার ঘনিষ্ঠ কনটেক্টারদের বিল দুটো পাইয়ে দিচ্ছেন। এতে করে কন্টাকটাররা তাদের পরিবার পরিচালনা করতে পারছেন না। তাই শুক্রবার থেকে আগরতলা সার্কেল ওয়ানে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দেওয়া হয়েছে। দু-তিনদিন পর গোটা রাজ্যে এই ধর্মঘট চালু করা হবে। এদিন অন্যান্যদের মধ্যে ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি নিতাই সাহা সহ অন্যান্যরা। তারা আরো জানিয়েছেন, শুক্রবার গোটা রাজ্যের কন্টাকটারদের সঙ্গে বৈঠক করে আরো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

