Saturday, July 25, 2026
বাড়ি রাজ্য দোকানের সামনে থেকে মিললো দেহ

দোকানের সামনে থেকে মিললো দেহ

দোকানের সামনে থেকে মিললো দেহ

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ২৫ জুলাই : তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন একটি অস্থায়ী দোকান থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম মলেন দেববর্মা। জানা যায় অন্যান্য দিনের ন্যায় শনিবার সকালে তেলিয়ামুড়া রেলস্টেশনের স্থানীয় দোকানদাররা নিজেদের দোকান খুলতে গিয়ে একটি অস্থায়ী দোকান ঘরে মলেন দেববর্মার মৃতদেহ দেখতে পায়। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে।

 তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসে। মৃত মলেন দেববর্মার বড় ভাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মলেন দেববর্মা প্রায় সময় নেশা গ্রস্ত অবস্থায় থাকতো। তবে কি ভাবে মলেন দেববর্মার মৃত্যু হয়েছে তা তিনি বলতে পারছেন না। তবে ওনার সন্দেহ অতিরিক্ত মদ্যপানের কারনে ওনার ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান