Saturday, July 25, 2026
বাড়ি রাজ্য চতুর্দশ দেবতা মন্দিরে পুজো দিলেন সাংসদ

চতুর্দশ দেবতা মন্দিরে পুজো দিলেন সাংসদ

চতুর্দশ দেবতা মন্দিরে পুজো দিলেন সাংসদ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ২৫ জুলাই : খার্চি পূজা উপলক্ষ্যে শনিবার চতুর্দশ দেবতা মন্দিরে যান রাজ্যসভার সংসদ রাজিব ভট্টাচার্য। চতুর্দশ দেবতা মন্দিরে গিয়ে দেশবাসীর মঙ্গল কামনা করে সেখানে পূজা দেন সাংসদ রাজীব ভট্টাচার্য। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান চতুর্দশ দেবতা মন্দিরে চিরা চরিত প্রথা মেনে জাতি জনজাতির মেল বন্ধনে খার্চি পূজা হয়ে থাকে আষাঢ় মাসে।

 খার্চি পূজা রাজ্যের একটা ঐতিহ্যবাহী পূজা। এই পূজায় অনেক লোকের সমাগম হয়। এইটা রাজ্যের জন্য গর্বের বিষয়। এইদিন খার্চি পূজায় উপস্থিত হয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন বলেও জানান সাংসদ রাজীব ভট্টাচার্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান