বাড়িরাজ্যগাড়ির হর্ন দেওয়া নিয়ে বিতর্ক, বাস চালককে মারধর ও লুটপাট করার অভিযোগ

গাড়ির হর্ন দেওয়া নিয়ে বিতর্ক, বাস চালককে মারধর ও লুটপাট করার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুন :যাত্রী সুরক্ষার স্বার্থে হর্ন বাজানোই কি অপরাধ? এই প্রশ্ন তুলে এখন ক্ষোভে ফুঁসছেন উদয়পুর-সোনামুড়া রুটের মোটর শ্রমিক ও চালকেরা। কারণ হর্ন দেওয়াকে কেন্দ্র করে এক বাইক আরোহী এবং তার সঙ্গে থাকা যুবতীর খামখেয়ালিপনায় এক বাস চালককে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর এবং লুটপাটের শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উদয়পুর সোনামুড়া চৌমুহনী এলাকায়।

 রাস্তার মাঝে যাত্রী ও গাড়ির সুরক্ষার জন্য বাস চালক নিয়ম মেনে হর্ন দিয়েছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন এক মোটর বাইক আরোহী এবং তার পেছনে বসে থাকা এক যুবতী। জানা যায়, বাসটি যখন উদয়পুর সোনামুড়া চৌমুহনীর একটি মাংসের দোকানের সামনে পৌঁছায়, তখন ওই যুবতীকে নামিয়ে দিয়ে বাইক আরোহী যুবকটি বাসের সামনে এসে গতি রোধ করে। এরপর পুনরায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে চালকের কলার ধরে টেনেহিঁচড়ে বাস থেকে নিচে নামিয়ে আনা হয়। অভিযোগ, বাস চালকের ওপর দলবদ্ধভাবে চড়াও হয়। তাকে লাথি, কিল-ঘুষি দিয়ে রক্তাক্ত করা হয়। শুধু মারধরই নয়, দুষ্কৃতীরা চালকের মোবাইল ফোনটি ভেঙে ফেলে এবং তার মানিব্যাগ থেকে সমস্ত টাকা লুট করে নেয় বলে অভিযোগ। এমনকি চালককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়ে যায় তারা। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করলেন চালকরা। এখন দেখার বিষয় ঘটনার তদন্তে কি বের হয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য