স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুন : সামান্য বিবাদকে কেন্দ্র করে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে নেশা গ্রস্ত দুই ব্যক্তির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি। অপরদিকে গনধোলাইয়ে আহত অভিযুক্ত এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায় ওরিয়েন্ট চৌমুহনী এক বাইসাইকেলের দোকানের সামনে বাইসাইকেল মেকানিক-এর কাজ করে এক মাঝ বয়সী যুবক।
সেই যুবকের সাথে এইদিন অপর এক নেশা গ্রস্ত ব্যক্তির মধ্যে কোন এক বিষয়কে কেন্দ্র করে বিবাদ হয়। তখনই ঐ ব্যক্তি ধারালো বটনি দিয়ে মাঝ বয়সী যুবককে এলোপাথাড়ি কোপাতে থাকে। স্থানীয়রা এগিয়ে এসে মাঝ বয়সী যুবককে ঐ ব্যক্তির হাত থেকে রক্ষা করে। এবং অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই দেয়। এতে অভিযুক্ত ব্যক্তিও আহত হয়। ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিস ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর কর্মীরা আহত দুই জনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। জানা যায় মাঝ বয়সী যুবকের অবস্থা আশঙ্কা জনক। পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো বটনিটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান।

