Saturday, November 21, 2026
বাড়ি রাজ্য অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষীরা

অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষীরা

অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ নভেম্বর :  ঘূর্ণিঝড়ের কারণে অকাল বৃষ্টিতে বিপাকে পড়ল কমলপুরের ধান চাষীরা। মাঠেই নষ্টের হচ্ছে পাকা ধান। এই করুন চিত্র কমলপুর মহকুমার বিভিন্ন কৃষিজমির।সারা বছরের পরিশ্রমে ফলানো ফসল ঘরে তোলার ঠিক আগে প্রকৃতির এই বিরূপ আচরণে চরম হতাশাগ্রস্ত কৃষকরা। জানা যায়, কমলপুর মহকুমা বিভিন্ন কৃষিজমিতে বর্তমানে ধান কাটার প্রস্তুতি চলছিল। কিন্তু গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে জমিতে জল জমে যাওয়ায় বহু ক্ষেতের ধান কাটতে পারছেন না কৃষকরা। কোথাও পাকা ধান জমিতে পড়ে যাচ্ছে, আবার কোথাও অতিরিক্ত জল ও আর্দ্রতার কারণে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষকদের আশঙ্কা, বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকলে ব্যাপক ফসলের ক্ষতি হতে পারে। এতে শুধু ধান উৎপাদনই নয়, কৃষকদের আর্থিক অবস্থার উপরও বড়সড় প্রভাব পড়বে। প্রকৃতির এই আকস্মিক দুর্যোগে দিশেহারা কৃষকরা। এখন আবহাওয়ার উন্নতির অপেক্ষায় আছেন তারা। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। সারা বছরের কৃষিশ্রমের ফসল প্রকৃতির রোষে নষ্ট হওয়ার আশঙ্কায় কমলপুরের কৃষক মহলে এখন উদ্বেগ ও হতাশা। পাশাপাশি তাদের পক্ষ থেকে দাবি উঠেছে সরকারি সহযোগিতার। খবর লেখা পর্যন্ত কৃষি দপ্তরের কোনো আধিকারিক কৃষকদের কাছে যায়নি বলে খবর।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha