Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য আর্থিক প্রতারণার মামলায় এক যুবক গ্রেপ্তার

আর্থিক প্রতারণার মামলায় এক যুবক গ্রেপ্তার

আর্থিক প্রতারণার মামলায় এক যুবক গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুন : আর্থিক প্রতারণার মামলায় প্রীতম দাস নামে এক যুবককে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিস। ঘটনার বিষয়ে জানাতে গিয়ে এনসিসি থানার ওসি জানান ইনসিসস্কাই সফটটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির সহকারী ম্যানেজার তনুশ্রী রায় এনসিসি থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ পত্রে উল্লেখ করেন ওনাদের কোম্পানিতে চাকুরি দেওয়ার নাম করে মানুসের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, একটা ফেইক ফেইজ বুক একাউন্টের মাধ্যমে। ঘটনার তদন্তে নেমে পুলিস অভিযুক্ত যুবককে চিহ্নিত করে। শুক্রবার রাতে তাকে পুলিস গ্রেপ্তার করে। শনিবার পুলিস রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত যুবককে আদালতে সোপর্দ করে পুলিস। ধৃত যুবকের নাম প্রীতম দাস। বাড়ি বর্ণিক্য চৌমুহনী এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha