বাড়িরাজ্যগাঁজা পাচারের অভিযোগে অটো চালককে ১০ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ...

গাঁজা পাচারের অভিযোগে অটো চালককে ১০ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিল আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুন : গাঁজা পাচার মামলায় খোয়াই জেলা আদালত পাচারকারীকে ১০ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিল। শুক্রবার গাঁজা পাচার মামলায় এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। খোয়াই জেলা আদালতের এন ডি পি এস আইনের স্পেশাল জাজ ২ নম্বর কোর্টের বিচারক এই রায় ঘোষণা দেন। আদালত ধৃত দক্ষ রাম রিয়াংকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানা নির্দেশ দিয়েছে। জরিমানা অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড।

জানা গেছে, ২০২৪ সালের ২৯ মে তেলিয়ামুড়া দিক থেকে আমবাসা গামী TR 02 A 2170 নম্বরের একটি যাত্রীবাহী অটো মুঙ্গিয়াকামি থানার পুলিশের নাকা তল্লাশিতে পড়ে। ৪১ মাইল এলাকায় পুলিশ গাড়িটিকে আটক করতেই অটোর ভেতর থেকে এক যাত্রী আচমকা লাফিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশি তদন্তে জানা যায়, পলাতক ওই ব্যক্তির নাম ধনঞ্জয় রিয়াং। এরপর পুলিশ যাত্রীবাহী অটোটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ৭৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। দক্ষরাম রিয়াংকে এনডিপিএস আইনের সুনির্দিষ্ট ধারায় গ্রেফতার করে। ধৃত দক্ষরাম রিয়াং আমবাসার নাইট অ্যাঙ্গেল হিরন জয় পাড়ার বাসিন্দা। এই মাদক মামলার তদন্ত শেষ করে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট বা অভিযোগপত্র পেশ করেন। বিচার প্রক্রিয়াকালীন আদালত মোট ১৬ জন সাক্ষীর বয়ান ও উপযুক্ত তথ্য প্রমাণ পরীক্ষা করে। সমস্ত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আজ আদালত চালক দক্ষরাম রিয়াংকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার রায় শোনায়। তবে এই মামলার অপর অভিযুক্ত ধনঞ্জয় রিয়াং-এর মৃত্যু হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য