Friday, August 7, 2026
বাড়ি রাজ্য শিশু হোম থেকে ৬ জন ছাত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, পরে উদ্ধার হয় এক বাড়ি থেকে

শিশু হোম থেকে ৬ জন ছাত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, পরে উদ্ধার হয় এক বাড়ি থেকে

শিশু হোম থেকে ৬ জন ছাত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, পরে উদ্ধার হয় এক বাড়ি থেকে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ আগস্ট : আবারো সামনে আসলো শিশু হোম থেকে পালিয়ে যাওয়ার ঘটনা। বৃহস্পতিবার রাতে অন্বেষা শিশু হোম থেকে জন ছাত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এদিন রাতের বেলা রাজধানীর এয়ারপোর্ট রোডের সংশ্লিষ্ট শিশু হোম থেকে মোট ছয় জন ছাত্রী পালিয়ে যায়। পরবর্তী সময়ে তারা নিরুপায় হয়ে এক বাড়িতে প্রবেশ করে। তখন বাড়ির মালিক তাদের সুরক্ষার জন্য পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিষয়ে শিশু হোমের ইনচার্জ জয়ন্তী দেব জানান, বৃহস্পতিবার শিশু হোমে একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের পর তাদের খাবার খেতে দেরি হয়ে যায়।

সেই সুযোগ নিয়ে শিশু হোম কর্তৃপক্ষের অগোচরে জন ছাত্রী পালিয়ে যায়। বিষয়টি সামনে আসতেই তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি শুরু করে। শেষ পর্যন্ত তাদের রাস্তায় দেখতে পেয়ে ছুটে যান। কিন্তু পালিয়ে যাওয়ার ছাত্রীরা ভয় পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। তখন বাড়ির মালিক তাদের সুরক্ষার জন্য শিশু হোম কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চায়নি। খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ ছুটে গেলে শিশু হোম কর্তৃপক্ষ পলাতক শিশুদের আইডি কার্ড দেখিয়ে পুনরায় হোমে নিয়ে আসে। ইনচার্জ এর বক্তব্য ধারণা করা হচ্ছে শিশুদের বাড়ি ঘরের লোক হোমে না আসার কারণে তারা মানসিকভাবে অসহায় হয়ে রাস্তায় বের হয়ে গিয়েছিল। তিনি আরো বলেন, শিশু হোমের একপাশে টিনের বেড়া। বাইপাস রোডের কারণে জমি ছেড়ে দিতে হয়েছে সে হোম কর্তৃপক্ষের। সেই বেড়া দিয়ে তারা পালিয়েছে বলে ধারণা করছে হোম কর্তৃপক্ষ। তবে আগামী দিন ধরনের সুযোগ যাতে না পায় তার জন্য হোম কর্তৃপক্ষ সজাগ থাকবে বলে জানান। পাশাপাশি এটা মস্ত বড় ভুল হয়ে গেছে বলে দাবি করেন সংবাদ মাধ্যমের ক্যামেরায় ইনচার্জ।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha