বাড়িরাজ্যপ্রতিমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে রোগী কাঁধে নিয়ে যেতে হয়

প্রতিমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে রোগী কাঁধে নিয়ে যেতে হয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুন : প্রতিমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে উন্নয়নের নাম গন্ধও নেই। মুখে শুধুমাত্র জনজাতি দরদ, অথচ নিজ বিধানসভা কেন্দ্রে রাস্তার জন্য রোগী কাধে করে নিয়ে যেতে হয় জনজাতিদের। এই সমস্যা ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের অধীন মাটিয়া এলাকায়। এলাকার একমাত্র ইটের সলিং রাস্তাটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে ভেঙে মরণফাঁদে পরিণত হয়ে আছে। অথচ এলাকায় শতাধিক পরিবারের বসবাস। কিন্তু রাস্তা মেরামত করার কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের।

মাটিয়া এলাকার জনগণের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়েই স্কুল, কলেজ, হাসপাতালে, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষের। অগ্নিকান্ডের মত ঘটনায় দমকলের ইঞ্জিন এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাই স্থানীয় জনগণ এই রাস্তাটি সংস্কারের দাবি জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসী অভিযোগ তুলে ধরেন। তারা জানান এলাকার এমডিসি রবীন্দ্র দেববর্মা এবং বিধায়ক হলেন প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা। এলাকাবাসী তথাকথিত জনজাতি দরদী এমডিসি এবং বিধায়কের উদ্দেশ্যে বলেন, আপনারা একটু কষ্ট করে দেখুন জনগণের দিকে। অত্যন্ত কষ্ট করে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। বর্ষার মরশুমে রাস্তাটি দিয়ে যাতায়াত করতে পারে না এলাকাবাসী। সবচেয়ে সমস্যার হলো কাঁধে করে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয় বলে জানান কৃষ্ণ দেববর্মা নামে এলাকার এক যুবক। স্থানীয় বিধায়ক এবং এমডিসি-র চরম উদাসীন ভূমিকা হতাশ এই যুবক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য