স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুন : সুশাসন জামানায় চুপিসারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি পেলেও মানুষের বিদ্যুৎ সমস্যার অন্ত নেই। বিদ্যুৎ বিভ্রাটের জন্য বিপর্যস্ত জনজীবন। দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন নলছড় দুর্লভ নারায়ন এলাকা। একই সঙ্গে দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। সমস্যার সমাধানের জন্য বিদ্যুৎ নিগমের কার্যালয়ে বহুবার অভিযোগ জানানোর পরেও উদাসীন। প্রতিবাদে বৃহস্পতিবার সড়ক অবরোধ করলো আমজনতা। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ ১৫ দিন ধরে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন।
ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছে না। মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এ বিষয়গুলি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করলে তারা কোনরকম সাড়া দিচ্ছে না। এক প্রকার ভাবে শ্মশানে পরিণত করতে চাইছে দুর্লভ নারায়ন এলাকা। জনগণের মাথায় লবণ রেখে বড়ি খাচ্ছে। গণতন্ত্র বলতে কিছু নেই দেশের মধ্যে। স্বৈরাতন্ত্র চলছে বলে দাবি করেন এক ব্যক্তি। অপরদিকে মহিলারা দাবি করেন কিছুদিন পরপরই তাদের এলাকায় বিদ্যুতের সমস্যা। বিদ্যুৎ নিগমের অফিসে ফোন করলে তাদের ফোন রিসিভ করা হয় না। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার মধ্যে যদি এভাবে বিদ্যুৎ সমস্যা হয় তাহলে তারা অত্যন্ত সমস্যায় পড়ে। তাই সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি। এদিন সড়ক অবরোধের ফলে সমস্যায় পড়ে পথচারীরা। পথচারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা মিলবে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। খবর লেখা পর্যন্ত কোন বিদ্যুৎ কর্মী ঘটনাস্থলে না আসার কারণে অবরোধ প্রত্যাহার করার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান