স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুন : সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হল স্মার্ট সিটি লিমিটেডের সিইও-র নিকট। সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চলের জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয়। সিপিআইএম নেতা অমল চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল স্মার্ট সিটি লিমিটেডের অফিসে গিয়ে এই ডেপুটেশন প্রদান করে।
সিপিআইএম নেতা অমল চক্রবর্তী জানান স্মার্ট সিটি লিমিটেডের সিইও-র ওনাদের বক্তব্য শুনেছেন। স্বীকার করেছেন তাদের সমস্যা গুলির কথা। সিপিআইএম-এর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে সমস্যা গুলি সমাধানের। অমল চক্রবর্তী জানান ঠিকেদাররা ঠিক ভাবে কাজ করতে পারছে না। আগরতলা শহর নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে। চারিদিকে শুধু আবর্জনা।

