বাড়িরাজ্যরাবার স্মোক হাউসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতবাড়ি

রাবার স্মোক হাউসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতবাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুন : সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল বীরচন্দ্রনগর এলাকার কয়েকটি পরিবার। আনুমানিক সাড়ে চারটার নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র নগর ভূঁইয়া এলাকায় একটি রাবার স্মোক হাউসে আচমকাই আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, স্মোক হাউসের অতিরিক্ত তাপমাত্রার কারণেই এই আগুনের সূত্রপাত হয়।

 মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এই অগ্নিকাণ্ডের ফলে স্মোক হাউসে মজুত থাকা রাবার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত রাবার স্মোক হাউসটির মালিকের নাম গিরিধারী দেবনাথ। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। দমকল কর্মীদের তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্মোক হাউসের ঠিক পাশেই ছিল মালিক গিরিধারী দেবনাথের বসত ঘর সহ অন্যান্য প্রতিবেশীদের বাড়িঘর। দমকলের সঠিক ভূমিকার কারণে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে আশেপাশের সবকটি বাড়ি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য