স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুন : মুখে মুখে জোট সরকারের জনজাতি দরদ! অথচ ৬ বার কাগজ জমা দিয়েও মিলল না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। ভাঙ্গা ঘরে বসবাস রাজচন্তাইয়ের কান্ত জমাতিয়ার পরিবারের। এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়োজনটুকু মনে করেন নি। কান্ত জমাতিয়া পেশায় দিনমজুর। ৫ সদস্যের পরিবার নিয়ে একটি ভাঙ্গা ঘরে জীবনের ঝুকি নিয়ে বসবাস করছেন। কিন্তু আজও মিলল না প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা।
৫ থেকে ৬ বার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাওয়ার আশায় দিলেন কাগজপত্র জমা সংশ্লিষ্ট দপ্তরের এবং পঞ্চায়েত একটা ঘর পাওয়ার বন্দোবস্ত করে দিতে পারেনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাওয়ার জন্য সরকারের নিকট আবেদন করেন। এলাকার বিধায়িকার ভূমিকা নিয়ে পর্যন্ত হতাশাগ্রস্ত অসহায় পরিবারটি। আরো জানান কাগজপত্র সবকিছু থাকার পরেও এভাবে দিনের পর দিন বঞ্চনার শিকার হয়ে আসতে হচ্ছে তাদের। সুশাসন জামানায় এ ধরনের চিত্র নতুন নয়। থানসা, সুশাসন -এই শ্লোগান গুলি যেন অসহায় দরিদ্র মানুষের কাছে পৌঁছাচ্ছে না। অথচ বুক ঠুকে বর্তমান সরকারের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে এমডিসিরা দাবি করছেন জনজাতি উন্নয়নের তারা নাকি বদ্ধপরিকর। যদিও বাস্তব বিপরীত বলছে।

