বাড়িরাজ্যদুর্নীতিতে নাম জড়াল সফেদের, নিরপেক্ষ তদন্তের দাবি পরিক্ষার্থীদের

দুর্নীতিতে নাম জড়াল সফেদের, নিরপেক্ষ তদন্তের দাবি পরিক্ষার্থীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মে : নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিতে নাম জড়াল সফেদের। শনিবার আগরতলা ইন্দ্রনগর স্থিত সফেদের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এই অভিযোগ তুলেছে পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য, গত সেপ্টেম্বর মাসে গ্রেড এ এবং গ্রেড বি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করার পর শুক্রবার ফলাফল ঘোষণা হয়। তখন দেখা গেছে সফেদের কর্মীদের নাম টপ লিস্টে রয়েছে।

 কিন্তু যে সমস্ত চাকুরী প্রত্যাশী যুবক-যুবতীরা ডিগ্রিতে ৭০ -এর অধিক নম্বর পেয়েছে তারা ডিপ্লোমাতে কুড়ি থেকে ত্রিশ নম্বর অতিক্রম করতে পারেনি। যা কোনভাবেই বিশ্বাসযোগ্য নয়। আরো আশ্চর্যজনক বিষয় হলো, ৮৫ নম্বরে পরীক্ষা গ্রহণ করা হলেও, ফলাফল প্রকাশ হয়েছে ১০০ নম্বরের। স্বাধীন একটি নিয়োগ প্রক্রিয়া বোর্ডের এই ধরনের দুর্নীতির নিঃসন্দেহে চ্যালেঞ্জ করা যায় বলে জানান চাকরি প্রত্যাশী এক যুবক। তিনি আরো জানান, এ ধরনের নিয়োগ বোর্ড রাজ্যে থাকলে ছেলে-মেয়েদের ভবিষ্যতের কোন নিশ্চয়তা থাকবে না। পরীক্ষায় বসে ছিল প্রায় এক হাজার ছেলেমেয়ে। তাদের সঙ্গে এভাবে দুর্নীতি করে অন্যায় হয়েছে। অবিলম্বে নিরপেক্ষভাবে তদন্ত করার পাশাপাশি পুনরায় পরীক্ষা গ্রহণ করার জন্য দাবি জানায় পরীক্ষার্থীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য