বাড়িরাজ্যআসাম-আগরতলা ৮ নং জাতীয় সড়কের বেহাল দশা

আসাম-আগরতলা ৮ নং জাতীয় সড়কের বেহাল দশা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মে : ত্রিপুরা রাজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত আসাম-আগরতলা ৮ নং জাতীয় সড়ক। এই সড়কের পেঁচারতলের নবীনছড়া কুমারঘাটের কাচারিচড়া ও সিদংচড়া এলাকার রাস্তা মরণফাঁদে পরিণত হয়ে আছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার যানবাহন। বর্ষার জলে জমে রাস্তাটি যেন ছোটখাটো পুকুরে পরিণত হচ্ছে। কোথাও কোথাও রাস্তার একাংশ ধসে পড়েছে। পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে পাথর।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে রাস্তার এই বেহাল দশা। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সংস্কারের উদ্যোগ নেই। প্রতিদিন এই পথে স্কুলের ছাত্রছাত্রী, অ্যাম্বুলেন্স, নিত্যযাত্রী চলাচল করে। বিভিন্ন সময় একাধিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এদিকে পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বর্ষার কারণে কাজ শুরু করা যাচ্ছে না। বর্ষা শেষ হলেই দ্রুত সংস্কারের কাজ হাতে নেওয়া হবে। তবে কবে নাগাদ কাজ শুরু হবে, তার সুনির্দিষ্ট কোনো সময়সীমা দিতে পারেননি তারা।   তবে রাস্তাটি নিয়ে পথচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য