স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মে : সুশাসন জামানায় রাষ্ট্রবাদীদের দ্বারা ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে হাঁপানিয়া হাসপাতাল সংলগ্ন এলাকায়। একদল উচ্ছৃঙ্খল যুবকদের দ্বারা আক্রান্ত সুশান্ত দেবের পরিবার। আমতলী থানার দারস্থ হয়েও বিচার মিলছে না সুশান্ত দেবের পরিবারের। জানা যায় গত ৪ মে সন্ধ্যা ছয়টা থেকে সাতটা নাগাদ একদল উশৃঙ্খল যুবক এসে সুশান্ত দেবের দোকানে হামলা চালায়।
সিসিটিভির হার্ডডিক্স, তার স্বর্ণের চেইন সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। ঘটনার পর সঙ্গে সঙ্গে আমতলী থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তদের জালে তুলছে না। সুশান্ত দেব জানান, সেদিন কে কে টাওয়ারের মধ্যে নিলয় সিংহের নেতৃত্বে দুর্বৃত্তরা আসর জমিয়ে ছিল। পরে সেই আসর থেকে বের হয়ে তার উপর আক্রমণ চালায়। এর আগেও তার বাবার উপর আক্রমণ চালিয়েছে এই দুর্বৃত্তরা। এখন তার উপর আক্রমণ চালিয়েছে বলে জানান। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবী করেছেন নির্যাতনের শিকার হওয়া সুশান্তের পরিবার।

