বাড়িরাজ্যছেলের হাত থেকে প্রাণে বাঁচতে গর্ভধারিনী মা থানার দারস্থ

ছেলের হাত থেকে প্রাণে বাঁচতে গর্ভধারিনী মা থানার দারস্থ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মে : ছেলের হাত থেকে প্রাণে বাঁচতে গর্ভধারিনী মা থানার দারস্থ হলেন। ঘটনা আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া ১ নং ওয়ার্ডে। জানা গেছে ওই এলাকার স্বপন সরকার ২০১২ সালে মারা গিয়েছিলেন। স্বপন সরকারের মৃত্যুর পর তার স্ত্রী অমিতা সরকার দুই ছেলে এবং এক মেয়েকে মানুষের বাড়িতে কাজ করে তিলে তিলে বড় করে তুলেছেন। ছেলেমেয়েরা বড় হওয়ার পর মেয়েকে বিয়ে দেওয়ার পর তার বড় ছেলেকে বিয়ে করান। ঠিকঠাক ভাবেই চলছিল অমিতা সরকারের সংসার।

এর মধ্যে ছোট ছেলে কর্ণজিত সরকার মায়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেছে। মায়ের সাথে তার বৌদিকেও একই কায়দায় নির্যাতন করছে বলে অভিযোগ। অভিযোগ কর্নজিৎ সরকার প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে তার গর্ভধারিণী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, শুধু তাই নয় লাঠি নিয়ে তার মা এবং বৌদিকেও মারধর করতে আসে। এতেই শেষ নয় কর্ণজিত সরকার তার মা এবং বৌদিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে খুন করার হুমকি দেয় বলে অভিযোগ।

 দীর্ঘদিন ধরে তার মা অমিতা সরকার ছেলের এই নির্যাতন সহ্য করে আসছিল। বুধবার গভীর রাতেও ঠিক একই ভাবে কর্ণজিৎ সরকার তার মায়ের উপর আক্রমণ করার চেষ্টা করে, পাশাপাশি তার বৌদিকেও আক্রমণ করার চেষ্টা করে। এই অবস্থায় তার মা এবং বৌদির ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়। অবশেষে বৃহস্পতিবার দুপুরে অমিতা সরকার এবং তার বৌদি আমতলী থানার দ্বারস্থ হয়ে অভিযুক্ত কর্ণজিৎ সরকারের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য