বাড়িরাজ্যযুক্তিবাদ বিকাশ মঞ্চের ডেপুটেশন

যুক্তিবাদ বিকাশ মঞ্চের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মে : বৃহস্পতিবার ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের পক্ষ থেকে এস সি ই আর টি -র অধিকর্তার কাছে গণ ডেপুটেশনে প্রদান করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সৈকত কুমার রায় বলেন, সপ্তম শ্রেণীর অংক বইয়ের প্রচ্ছদে এবং ভেতরের অংশে অবৈজ্ঞানিক নব গ্রহ যন্ত্রের চিত্র ও ব্যাখ্যা প্রত্যাহার করার দাবি তুলে ধরে এবং একই সঙ্গে সংগঠনের দাবির সমর্থনে রাজ্যের বিজ্ঞান মনষ্ক জনতার গণসাক্ষর সম্বলিত দলিল তুলে দেয়।

সংগঠন ইতিপূর্বে রাজ্যবাসীদের প্রচার নিয়ে যায় যে এস সি আর টি প্রকাশিত সপ্তম শ্রেণীর গণিত বইতে ৩ সংখ্যার ম্যাজিক বর্গের ইতিহাস শেখানোর নাম করে ম্যাজিক বর্গের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন এক নবগ্রহের চিত্র তুলে ধরে, যা সৌর জগতের বৈজ্ঞানিক ধারণার সম্পূর্ণ বীপরিত। এতে রাহু কেতু নামে অস্তিত্বহীন দুই গ্রহের পাশাপাশি সূর্য ও চাঁদ কে গ্রহ বলে দেখানো হয়েছে এবং এতে প্রকৃতপক্ষে ভূ-কেন্দ্রিক সৌরজগতের বাতিল ধারণা তুলে ধরা হয়েছে। সপ্তমশ্রেণীর ছাত্র যারা অংক সহ বিজ্ঞানের প্রাথমিক পাঠ নিতে যাচ্ছে তাদের মধ্যে এই বাতিল কুসংস্কার ছড়িয়ে দেবার ফলে ছাত্ররা বিজ্ঞান মনষ্কতা থেকে দূরে সরে যাবে তথা কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়বে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য