বাড়িরাজ্যপানীয় জলের সংকটে হাহাকার, সাইনবোর্ড নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ

পানীয় জলের সংকটে হাহাকার, সাইনবোর্ড নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মে : সাইনবোর্ড আছে হর ঘর জল, অথচ বিকাশ ত্রিপুরার বহু এলাকায় মিলছে না পানীয় জল! সাতচাঁদ ব্লকের অন্তর্গত ও.এন.জি.সি পাড়ায় দীর্ঘ প্রায় দুই মাস ধরে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার একাধিক পরিবার।

অভিযোগ দীর্ঘ প্রায় দুই মাস ধরে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার একাধিক  পরিবার। স্থানীয় বাসিন্দার অমূল্য কর্মকার জানান, গত দুই মাস ধরে এলাকার পানীয় জলের সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বারবার সংশ্লিষ্ট দপ্তর ও পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বাধ্য হয়ে বহু পরিবার দূরবর্তী এলাকা থেকে জল সংগ্রহ করছেন এবং দপ্তর থেকে গাড়ি করে জল দিচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিতে পারছে না । এতে বিশেষ করে মহিলা, শিশু ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে। এলাকাবাসীদের দাবি, প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে রান্না ও পানীয় জলের জন্য চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অনেক সময় টিউবওয়েল কিংবা বিকল্প উৎস থেকেও পর্যাপ্ত বিশুদ্ধ জল পাওয়া যাচ্ছে না।

এদিকে, এই দীর্ঘস্থায়ী জল সংকট নিয়ে এলাকায় ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীরা দ্রুত পানীয় জল পরিষেবা স্বাভাবিক করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য