বাড়িরাজ্যপশ্চিমবঙ্গে বিজয়ের পর রাজ্যে ফিরলেন বিপ্লব

পশ্চিমবঙ্গে বিজয়ের পর রাজ্যে ফিরলেন বিপ্লব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মে : পশ্চিমবঙ্গ বিজয়ের কান্ডারী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব মঙ্গলবার রাজ্যে ফিরেছেন। বিমানবন্দরে তাঁকে বরণ করে নিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দলীয় কর্মীরা। বিমানবন্দরে পা রেখেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সুস্বাস্থ্যের কামনা করলেন।

 তিনি বলেন তাঁরা যে দায়িত্ব তাঁকে দিয়েছে এর চাইতে আর বড় দায়িত্ব কি হতে পারে। আরো বলেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস দল শেষ হয়ে গেছে। উল্লেখ্য, রাজ্যে ফিরে বিপ্লব কুমার দেব মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে যান। মায়ের আশীর্বাদ নিয়ে দলের জন্য কাজ শুরু করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য