বাড়িরাজ্যছাত্রীর স্বর্ণের চেইন চুরি করার অভিযোগ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে

ছাত্রীর স্বর্ণের চেইন চুরি করার অভিযোগ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মে : ছাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি করার অভিযোগ উঠল বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছেন মেলাঘর ঠাকুরপাড়া এলাকার এক ছাত্রীর বাবা। অভিযোগ মেলাঘরের  হিউম্যান জে ডি ও বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। জানা গেছে, মেলাঘরের  হিউম্যান জে ডি ও নামে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোনো ছাত্র বা ছাত্রী স্বর্ণালংকার পরিধান করে বিদ্যালয়ে যেতে পারবে না। তবে ছাত্রীর অভিভাবকরা এর জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে কিছুদিন সময় চেয়েছিলেন। এরই মধ্যে ঘটে যায় কলঙ্কজনক ঘটনা। অভিযোগকারী ছাত্রীর নাম রিদ্দিমা বোস। তার বাবার নাম রামু বোস। সে মেলাঘর ঠাকুরপাড়ার বাসিন্দা। পরিবারের দাবি, গত ২৪ এপ্রিল রামু বোস তার মেয়ে রিদ্দিমাকে স্কুল থেকে বাড়ি আনার পর মায়ের চোখে পড়ে রিদ্দিমার গলার নয় আনা ওজনের সোনার চেইনটি নেই।

​তখন পরিবারের পক্ষ থেকে ৪ বছরের রিদ্দিমাকে জিজ্ঞাসা করা হলে, সে জানায় যে স্কুলের শিক্ষক দুর্গা দাস তার গলা থেকে চেইনটি খুলে নিয়েছেন। ছোট্ট শিশুটি স্পষ্টভাবে জানায় যে, শিক্ষক দুর্গা দাসই তার এই চেইনটি নিয়েছেন। বিষয়টি জানার পর ছাত্রীর বাবা রামু বোস দ্রুত স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। কিন্তু প্রথমে কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেন। এরপর রামু বোস বাধ্য হয়ে মেলাঘর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ রামু বোসকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয় বলে ছাত্রীর পরিবারের দাবি। একটি সঙ্গে রিদ্দিমাকে বিনামূল্যে পড়ানোর প্রস্তাব দেয়। তবে ছাত্রীর পরিবার সেই প্রস্তাব মানতে নারাজ। বর্তমানে ন্যায় বিচারের আশায় তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন।  ছাত্রীর পরিবারের এই অভিযোগ কতটা সত্য কিংবা মিথ্যা সেটা এখন পুলিশের তদন্তে বের হয়ে আসবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য