স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মে : জি.আর.বি.টি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ মামলায় চার মাসের মধ্যে সঠিক তালিকা প্রকাশ করার নির্দেশ উচ্চ আদালতের। শুক্রবার এই বিষয়ে জানান আইনজীবী অরিজিৎ ভৌমিক। তিনি জানান জে.আর.বি.টি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে ২০২৪ সালে চারটি মামলা হয়। ৩০ এপ্রিল এই মামলা গুলির রায়দান করে আদালত। যারা রিট পিটিশন দাখিল করেছিল তারা শারীরিকভাবে প্রতিবন্ধী।
তারা বাছাই প্রক্রিয়ায় অনেক বেশি নাম্বর পেয়েছিল। কিন্তু তাদের বঞ্চিত করে নিয়োগ প্রক্রিয়ার বোর্ড কম নম্বর প্রাপ্ত প্রার্থীদের বাছাই করে। পরে তাদের এ টি পি এস এবং এস সি পি এস বলে নির্বাচিত করে। বৃহস্পতিবার উচ্চ আদালত জানায় এটা সম্পূর্ণ বেআইনি। উচ্চ আদালত নিয়োগ বোর্ডকে জানিয়ে দিয়েছে নম্বরে ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জেআরবিটি-কে নির্দেশ দিয়েছে পুনরায় চূড়ান্ত তালিকা তৈরি করার জন্য। আগামী চার মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

