বাড়িরাজ্যরাজধানীর সীমান্তবর্তী এলাকায় সাম্প্রদায়িক উস্কানি ঘিরে উত্তেজনা, রক্তাক্ত এক, গ্রেফতার এক

রাজধানীর সীমান্তবর্তী এলাকায় সাম্প্রদায়িক উস্কানি ঘিরে উত্তেজনা, রক্তাক্ত এক, গ্রেফতার এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ এপ্রিল : যখন পশ্চিম ত্রিপুরা জেলার সীমান্তবর্তী এলাকায় ১৬৩ ধারা বলবৎ তখন প্রাকৃতিক কাজকে কেন্দ্র করে রাজধানীর পশ্চিম জয়নগর এলাকায়  মাঝ বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করল স্থানীয় কিছু উন্মাদ সংখ্যালঘু যুবক বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার প্রাকৃতিক কাজকে কেন্দ্র করে বেশ কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে রাজীব সূত্রধর নামে এক ব্যক্তির উপর।

সাথে সাথেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায় পুলিশ। মাথায় এবং হাতে গুরুতর আঘাত লেগেছে আহত ব্যক্তির। আহত ব্যক্তি রাজীব সূত্রধর জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি বাড়ির সামনে রাস্তার ড্রেনের প্রাকৃতিক কাজ করেছিলেন। রাতের বেলা আবু মিয়া নামে এক যুবক সায়ন মিয়া, আব্দুল মিয়া, জলিল মিয়া, ইয়াসিন মিয়া এবং জামাল মিয়া নামে কয়েকজনকে ডেকে এনে রাস্তা রাজীব সূত্রধরকে বেধড়ক মারধর শুরু করে। সঙ্গে সঙ্গে রাজীব সূত্রধরের চিৎকার শুনে আশেপাশে লোকজন এবং পরিবারের লোকজন ছুটে আসে। তখন এই গুন্ডাবাহিনী রাজিব সূত্রধরের শিশুকন্যা এবং ছেলের উপর আক্রমণ চালায়। তারাও আহত হয়। করে একটা সময় এলাকাবাসী যখন তাদের ঘেরাও করে ধরে তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। কিন্তু একজনকে আটক করতে সক্ষম হয় উত্তেজিত এলাকাবাসী। তারপর তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার নাম সাদিক মিয়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর অভিযোগ, দুর্বৃত্তরা এদিন এলাকায় সাম্প্রদায়িক উস্কানিও দিয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য