বাড়িরাজ্যনাবালিকা অপহরণ এবং সাইবার ক্রাইম কান্ডে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার যুবক

নাবালিকা অপহরণ এবং সাইবার ক্রাইম কান্ডে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ এপ্রিল :উন্নত প্রযুক্তির সহায়তায় ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। মোবাইল নম্বরের লোকেশন-বেসড সার্ভিস ব্যবহার করে বিশেষ অভিযান চালিয়ে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মামলার ভুক্তভোগীকেও।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে এক গোপন তথ্যের ভিত্তিতে অফিসারদের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানটি পরিচালিত হয় রতাবাড়ি থানার অন্তর্গত গোবিরা এলাকায়। অত্যাধুনিক প্রযুক্তি LBS-এর সাহায্যে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। এই অভিযানে গ্রেপ্তার করা হয় আসামের শ্রীভূমি জেলার রতাবাড়ি থানার অন্তর্গত গাম্ভারিয়া এলাকার বাসিন্দা অবন্তিনাথের পুত্র আশু দেবনাথকে।

 অভিযুক্তের বিরুদ্ধে চুড়াইবাড়ি থানায় দায়ের হওয়া মামলা নম্বর ২০২৫ সিআরবি ০২৫-এর অধীনে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ধারা ১৩৭(২), ৭৫(১)(iv), ৭৯, ৭৮(১)(ii), ৩৫১(১) এবং এর সঙ্গে যুক্ত হয়েছে ধারা ৬৫(১)। পাশাপাশি, পকসো আইনের ৪(২) ধারাও প্রযোয্য করা হয়েছে। পুলিশ আরও জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি মামলার ভুক্তভোগীকেও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে ভুক্তভোগীর শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই সফল অভিযানের ফলে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য