বাড়িরাজ্যভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটারের মধ্যে রাতের বেলা বিশেষ নির্দেশিকা জারি

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটারের মধ্যে রাতের বেলা বিশেষ নির্দেশিকা জারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ এপ্রিল :পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন অংশে ভারত- বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অঞ্চলের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। এই আশঙ্কা থেকে ২০ এপ্রিল থেকে ১৯ জুন পর্যন্ত সদর মহকুমা এবং মোহনপুর মহকুমা অন্তর্গত ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটারের মধ্যে রাতের বেলা বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।

পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন অংশে ভারত- বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অঞ্চলের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। এই আশঙ্কা থেকে ২০ এপ্রিল থেকে ১৯ জুন পর্যন্ত সদর মহকুমা এবং মোহনপুর মহকুমা অন্তর্গত ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটারের মধ্যে রাতের বেলা বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১৬৩ ধারা জারি থাকবে। নির্দেশিকায় বলা হয়েছে রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কোন হাতিয়ার নিয়ে চলাচল করা যাবে না। পাঁচজনের বেশি লোক জমায়েত কিংবা চলাচল করতে পারবে না। এই কড়া ব্যবস্থাপনা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন বলে জানান পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। তিনি আরো বলেন, প্রশাসন থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে কারোর রোজগারের উপর যাতে প্রভাব না পড়ে সেদিকেও নজর থাকবে প্রশাসনের। তবে কোন ধরনের বেআইনি কার্যকলাপ সংঘটিত হলে পুলিশ প্রশাসন দ্বারা আইনের পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, বাংলাদেশী অনুপ্রবেশ এবং পাচার বাণিজ্য রুখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোন কিছুর আঁচ পেয়েই প্রশাসন বিবেচনা করে ভোর পাঁচটা পর্যন্ত নির্দেশিকা জারি করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য