Friday, August 7, 2026
বাড়ি রাজ্য মুর্শিদাবাদে বিজয় সংকল্প সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

মুর্শিদাবাদে বিজয় সংকল্প সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

মুর্শিদাবাদে বিজয় সংকল্প সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

মুর্শিদাবাদ, ১৯ এপ্রিল (হি.স.): রবিবার নির্বাচনী জনসভায় মুর্শিদাবাদে আসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন বেলায় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ সাহার সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সভায় উপস্থিত হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। নবগ্রামের ভোলাডাঙা ফুটবল ময়দানে অনুষ্ঠিত সভায় উপস্থিত হন তিনি।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, নবগ্রাম দিচ্ছে ডাক, বিজেপি জিতে যাক। আজ পশ্চিমবাংলার নবগ্রাম বিধানসভায় ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী দিলীপ সাহার সমর্থনে এক জনসভায় সম্বোধন করি। বাংলা থেকে অত্যাচারী তৃণমূল দলকে বিদায় জানিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গড়ার আহ্বান রাখি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha