Friday, August 7, 2026
বাড়ি বিশ্ব সংবাদ কিয়েভে আততায়ী হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ৫, জখম ১৫; নিহত বন্দুকধারী

কিয়েভে আততায়ী হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ৫, জখম ১৫; নিহত বন্দুকধারী

কিয়েভে আততায়ী হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ৫, জখম ১৫; নিহত বন্দুকধারী

কিয়েভ, ১৯ এপ্রিল (হি.স.): ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার এক বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৫ জন। পরে পুলিশের অভিযানে নিহত হয় হামলাকারী।

রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিয়েভের হলোসিভস্কি জেলায় একটি রাস্তায় প্রথমে সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় ওই বন্দুকধারী। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। এরপর সে একটি সুপারমার্কেটে ঢুকে কয়েকজনকে বন্দি করে এবং বাধা দিলে আরও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে।

প্রায় এক ঘণ্টার অভিযানের পর বিশেষ বাহিনীর সাহায্যে পুলিশ সকল বন্দিকে নিরাপদে উদ্ধার করে এবং হামলাকারীকে গুলি করে নিহত করে। হামলাকারীর বয়স প্রায় ৫৮ বছর বলে জানা গেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, আহতদের মধ্যে নয় জন হাসপাতালে চিকিৎসাধীন, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো বলেন, দ্রুত অভিযানের মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ঘটনা প্রসঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এটি সন্ত্রাসমূলক হামলা কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha