বাড়িরাজ্যপানীয় জলের দাবিতে সড়ক অবরোধ

পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ এপ্রিল :   সরকার বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল পরী পরিষেবা প্রদান করার  ব্যবস্থা করলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হচ্ছে জল সরবরাহ অনিয়মিত। গেল সংক্রান্তি থেকে শুরু করে প্রায় ১২-১৪ দিন ধরে গোটা এলাকায় জলের দেখা নেই। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ। অবশেষে উপায় না পেয়ে রাস্তা অবরোধ করে প্রচন্ড দাবদাহের মধ্যেই জল সরবরাহের দাবি করতে দেখা গেল মহিলাদের। এই ঘটনা প্রত্যন্ত এলাকা বা পাহাড়ের না।

 রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী ক্ষেত্রের অন্তর্গত গোলাবাড়িতে। তেলিয়ামুড়া থেকে উত্তর মহারানী সড়কের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোলাবাড়ি এলাকাতে পথ অবরোধ করে স্থানীয়রা। তাঁদের বক্তব্য হচ্ছে দিনের পর দিন জলের সমস্যার কথা বিভিন্ন জায়গায় জানিয়ে আসলেও কেউ কর্ণপাত করছেন না। যদিও আজ দীর্ঘক্ষণ অবরোধ চলার পর স্থানীয় কিছু নেতৃত্ব এবং প্রশাসনিক ব্যক্তিত্বরা সম্মিলিতভাবে দাবি পূরণে পদক্ষেপ গ্রহণ করা হবে, এমন আশ্বাস প্রদান করলে পথ অবরোধ মুক্ত হয় এই সড়ক। এক ঘণ্টার বেশি সময়ের এই পথ অবরোধে রাস্তার দুই ধারে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য