বাড়িরাজ্যভোটের গণনা নিয়ে আশঙ্কা বাড়ছে বামেদের, নির্বাচন দফতরের দ্বারস্থ হল বামেরা

ভোটের গণনা নিয়ে আশঙ্কা বাড়ছে বামেদের, নির্বাচন দফতরের দ্বারস্থ হল বামেরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ এপ্রিল : ভোটের দিনের অভিজ্ঞতা ভালো না। রক্ত ক্ষয়ের ঘটনা সামনে এসেছে। পুলিশের সামনে রাজনৈতিক দলের এজেন্টরা আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই গণনা ঘিরে নানা আশঙ্কা তৈরি হচ্ছে। যার কারনে বামফ্রন্টের একটি প্রতিনিধি দল মঙ্গলবার রাজ্য নির্বাচন আয়োগের সচিব অনুরাগ সেনের দ্বারস্থ হয়ে একাধিক বিষয়ে অবগত করেন। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহবায়ক মানিক দে, সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য নরেশ জমাতিয়া, সিপিআই দলের রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, আর এস পি দলের সম্পাদক দীপক দেব এবং সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য রঘুনাথ সরকার। পরে সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিষয়গুলি উত্থাপন করেন বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে।

মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে বলেন, নির্বাচনের আগেই রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল। তারপর গত ১২ এপ্রিল ছাপ্পা ভোট এবং কারচুপির মধ্য দিয়ে ভোট সম্পন্ন হয়েছে। এদিন লক্ষ্য করা গেছে তিন বিধায়ক এডিসি এলাকায় ঢুকে ভীতির পরিবেশ এবং অশান্তির পরিবেশ সৃষ্টি করার জন্য ভূমিকা নেয়। এই অভিজ্ঞতাগুলি থেকে নির্বাচন কমিশনে দাবি করা হয়েছে গণনার সময় এবং গণনার পরবর্তী সময় যেন নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়। গণনার সময় গণনা কেন্দ্রের ভেতরে এবং বাইরে যেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকে। কাউন্টিং এজেন্টদের নিরাপত্তার দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে। কোন রাজনৈতিক দল ভোট কেন্দ্রের বাইরে কিভাবে জমায়েত হবে সে বিষয়ে যেন প্রশাসন থেকে নির্ধারণ করে দেওয়া হয়।

আইনশৃঙ্খলার যেন অবনতি না হতে পারে তার জন্য গণনা কেন্দ্রের বাইরে এবং ভেতরে সিসি টিভির ব্যবস্থা থাকতে হবে। যাতে কোন রকম অবাঞ্ছিত ঘটনা সংঘটিত না হতে পারে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর দু-মাস যেন এডিসি এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী দ্বারা টহলদারির ব্যবস্থা করতে হবে। এডিসি এলাকার বহির্ভূত কোন ব্যক্তি যাতে গণনা কেন্দ্রের কাউন্টিং এজেন্ট হতে না পারে সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এ দাবি গুলি তুলে ধরার পর রাজ্য নির্বাচন দপ্তরের কমিশনার যুক্তিকতা বুঝতে পেরে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নরেশ জমাতিয়া, ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব রঘুনাথ সরকার সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য