বাড়িরাজ্যদুষ্কৃতিকারীদের তাণ্ডব অভয়ারণ্যে

দুষ্কৃতিকারীদের তাণ্ডব অভয়ারণ্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ এপ্রিল:  দুষ্কৃতিকারীদের তাণ্ডব সিপাহিজলা অভয়ারণ্যে। সরকারি লক্ষ লক্ষ টাকার সম্পদ ধ্বংস করে দিল দুষ্কৃতিরা। ঘটনা উত্তর চড়িলাম পঞ্চায়েতের পরিমল চৌমুহনী বড়ঢেপা এলাকায়। মাত্র ১৫ দিন আগে সিপাহিজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে সিমেন্টের পিলার দিয়ে ফেন্সিং করা হয়।

কিন্তু, বৃহস্পতিবার রাতে কে বা কারা প্রায় ২ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত ফেন্সিং এবং সিমেন্টের পিলার ভেঙ্গে গুড়িয়ে দেয়। শুক্রবার সকালে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। খবর দেওয়া হয় সিপাহীজলা অভয়ারণ্যের কর্মীদের। তারা এসে ঘটনার তদন্ত করছে। তবে অনেকে মনে করছে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী এর সঙ্গে জড়িত থাকতে পারে। অভয়ারণ্যের জমি দখল করতে দুষ্কৃতিকারীরা এ ধরনের অপকর্মে লিপ্ত হয়েছেন। বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ না নিলে স্থানীয়রা এর বিরুদ্ধে সরব হবে বলে খবর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য