স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ এপ্রিল: অজানা রোগে সবজি খেতে ফসল নষ্ট হতে শুরু করেছে। এই ঘটনা চড়িলাম পরিমল চৌমুহনি বড়ঢেপা এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষক মাধব দেবনাথ জানান, দীর্ঘদিন ধরে তিনি কৃষি কাজের সঙ্গে যুক্ত। ১০ গন্ডা জমিতে প্রতিবছরের মত এ বছরও কুমোর এবং করলা সহ অন্যান্য সবজি চাষ করছেন। পোকা যাতে ফসলের মধ্যে আক্রমণ করতে না পারে তার জন্য তিনি কীটনাশক ঔষধ ও ব্যবহার করেছেন।
কিন্তু গত কয়েকদিন ধরে অজ্ঞাত কোন এক কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। বড় কোমর ফেটে যাচ্ছে জমিতেই। এমনকি করলা গুলি পর্যন্ত গাছের মধ্যে বাঁকা হয়ে হলুদ হয়ে যাচ্ছে। এতে করে মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা কৃষকদের। বিগত বছরও ফসল বিক্রি করে প্রায় ৫০ থেকে ৬০,০০০ টাকা আয় করতে পেরেছিলেন। কিন্তু এবছর অজানা রোগের পাদুর্ভাবের কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চাইলেন কৃষকরা।

