বাড়িরাজ্যনির্বাচনের একদিন আগে জেলা দায়িত্ব নিলেন নয়া পুলিশ সুপার

নির্বাচনের একদিন আগে জেলা দায়িত্ব নিলেন নয়া পুলিশ সুপার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ এপ্রিল: এডিসি নির্বাচন ঘিরে রাজ্যে সর্বত্র চলছে এক প্রকার ভাবে অস্থিরতা। দিকে দিকে রাজনৈতিক দলের কর্মী সমার্থক থেকে শুরু করে মন্ত্রী, কার্যকর্তারা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। পাশাপাশি পুলিশ প্রশাসন পর্যন্ত আক্রান্ত হওয়ার ঘটনার সামনে এসেছে। এতে একাধিক জেলা পুলিশ সুপার থেকে শুরু করে থানার ওসি ও পুলিশ কর্মীদের চরম দুর্বলতা এবং অনভিজ্ঞতা সামনে এসেছে পুলিশের সদর কার্যালয়ের।

যার কারণে নির্বাচনের মুহূর্তেও কমিশন  ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং পুলিশ সুপার রদ বদলের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এডিসি ভোটের মাত্র একদিন আগে দায়িত্ব নিল খোয়াই জেলায় নতুন পুলিশ সুপার। খোয়াই জেলার নতুন পুলিশ সুপার দায়িত্ব নিলেন বোগাটি জগদীশ্বর রেড্ডি। ভোটের একদিন আগে খোয়াইতে এসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সদ্য প্রাক্তন পুলিশ সুপার রানাদিত্য দাস পুষ্পস্তবক দিয়ে নয়া পুলিশ সুপারকে স্বাগত জানানো হয়। এ সময় জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। দায়িত্ব নেওয়ার পর নবনিযুক্ত পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সকল পুলিশের অধিকারিকদের নিয়ে বৈঠকে মিলিত হন। জেলার নিরাপত্তার স্বার্থে আপাতত কি ব্যবস্থাপনা রয়েছে সে বিষয়ে খোঁজখবর নেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য