স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ এপ্রিল : সুশাসন জামানায় নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক ও নিয়মের অভিযোগ তুলল অ্যাসোসিয়েশন অফ মেডিকেল রেডিওলজি ইমেজিং টেকনোলজিস্টের কর্মকর্তারা। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে এক প্রতিনিধি মূলক ডেপুটেশন দেওয়া হয়। সম্প্রতি রাজ্য সরকারের তরফে বেশ কিছু পদ সৃষ্টি করা হয়। ইতিমধ্যেই লিখিত এবং মৌখিক পরীক্ষা ও সম্পন্ন হয়ে গেছে। এই পদে সরকারি তরফে নিয়োগ করা হবে ২৭ জনকে।
কিন্তু এসোসিয়েশনের বক্তব্য রেডিয়েশন থেরাপির বেশ কয়েকজন প্রার্থী এই পদের জন্য পরীক্ষায় বসেছে। অ্যাসোসিয়েশনের বক্তব্য মেডিকেল রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্ট এর সঙ্গে রেডিয়েশন থেরাপীর কোনরকম মিল নেই। যে সমস্ত রেডিয়েশন থেরাপীর প্রার্থীরা পরীক্ষায় বসেছে তাদের নাম যাতে বাতিল করা হয় সেই দাবি নিয়েই স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিল এসোসিয়েশন অফ মেডিকেল রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্ট এর প্রতিনিধিরা। তাদের অভিযোগ প্রায় পাঁচ জনের মতো নাম তারা বের করতে পেরেছেন যারা রেডিয়েশন থেরাপির প্রার্থী হয়ে এই পদের জন্য পরীক্ষায় বসেছেন। যা সম্পূর্ণভাবে অবৈধ বলে অভিযোগ তুলেন তারা।

