Friday, August 14, 2026
বাড়ি রাজ্য রাজ্য সরকার ৪০ কোটি টাকা বরাদ্দ করেছে, তার হিসাব দেয়নি মথা : রাজীব

রাজ্য সরকার ৪০ কোটি টাকা বরাদ্দ করেছে, তার হিসাব দেয়নি মথা : রাজীব

রাজ্য সরকার ৪০ কোটি টাকা বরাদ্দ করেছে, তার হিসাব দেয়নি মথা : রাজীব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ এপ্রিল : সরব প্রচারের অন্তিম লগ্নে পৌঁছে সবকটি রাজনৈতিক দল নিজেদের শক্তি প্রদর্শন করছে। বৃহস্পতিবার ৮ নং গঙ্গানগর গন্ডাতৈসা কেন্দ্রের প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং এর সমর্থনে গঙ্গানগর বাজারে এক নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়। জনসভার আগে হাজারো কার্য্যকর্তা নেতৃত্ব দীর্ঘপথ পরিক্রমা করে সভাস্থলে পৌঁছায়। নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি দলের প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সদস্য রাজীব ভট্টাচার্য্য, প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং, প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিকাশ চাকমা সহ প্রমুখ।

 এদিনের সভায় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য তিপরা মথা দলের তীব্র সমালোচনা করেন তিনি বলেন গ্রেটার তিপরা ল্যান্ড এখন কোথায়। খুমলুঙে জনজাতিদের জন্য হাসপাতাল তৈরী করার জন্য রাজ্য সরকার ৪০ কোটি টাকা বরাদ্দ করেছে, তার হিসাব দেয়নি। বিগত পাঁচ বছরে শুধুমাত্র দুর্নীতি করেছে তিপরা মথা। তিনি আরো বলেন, সিপিএম যে কায়দায় রাজনীতি এবং দুর্নীতি করেছে একই ভাবে বিগত পাঁচ বছরে তিপরা মথা করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha