বাড়িরাজ্যরাজ্য নির্বাচন আয়োগ ঘেরাও করে প্রতিবাদে সামিল হলো কংগ্রেস

রাজ্য নির্বাচন আয়োগ ঘেরাও করে প্রতিবাদে সামিল হলো কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ এপ্রিল : রাজ্য নির্বাচন কমিশন, টিটিএএডিসি নির্বাচনকে প্রহসনের পরিণত করার জন্য ঘৃন্য ষড়যন্ত্র রুখতে গণপ্রতিরোধ গড়ে তুলতে মাঠে নামলো প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার একটি মিছিল করে রাজ্য নির্বাচন আয়োগে যায় কংগ্রেসের প্রতিনিধি। নির্বাচন আয়োগ ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানান। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

 তিনি বলেন, রাজ্য সরকার ক্রমশ মানুষ থেকে বিচ্ছিন্ন নয়, এই সরকারটার নিজেদের মধ্যে অবিশ্বাস এতটাই বেড়ে গেছে যে তারা নিজেদের মধ্যেও জন বিচ্ছিন্ন হয়ে একে অপরের বিরুদ্ধে কামান দাগছেন। তাদের মধ্যে কারোর প্রতি কারোর কারোর আস্থা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে ধর্মনগরের উপনির্বাচন হচ্ছে। এর মধ্যে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে নির্বাচন কমিশন মোদি শাহ-র তোতা পাখি হয়ে গেছে। লক্ষ্য করা যাচ্ছে মধ্যপ্রদেশ থেকে যে ইভিএম মেশিনগুলি রাজ্যে আনা হয়েছে তার মধ্যে দুটি চিফ রয়েছে। এই দুটি প্রয়োজন হয় একসাথে দুটি নির্বাচন সংঘটিত হলে। তাই প্রশ্ন হলো কেন এ ধরনের ইভিএম মেশিন রাজ্যে আনা হয়েছে? দ্বিতীয়তঃ ১ হাজার ২০০ বুথের জন্য কেন ১ হাজার ৩৫০ ইভিএম আনা হলো? এতে যথেষ্ট সংশয় রয়েছে বলে জানান তিনি।

শাসকদলের এক মন্ত্রী বলছেন কেউ যদি অন্য কোন রাজনৈতিক দলকে ভোট দেয় তাহলে সেই ভোট পড়বে ভারতীয় জনতা পার্টিতে। সুতরাং এর পেছনে মূলত কোন কারণ রয়েছে বলে মনে করছে কংগ্রেস। নির্বাচন আধিকারিক এবং বিজেপি কার্যালয় থেকে একটি সুরে কথা বলছে বলে কংগ্রেসের যথেষ্ট সংশয় রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। পরবর্তী সময়ে নির্বাচন আয়োগের সচিবের সঙ্গে দেখা করে দাবিগুলি তুলে ধরেন কংগ্রেসের প্রতিনিধি দল। মেশিন গুলির সাথে ভিভিপ্যাড নেই। তিনি অভিযোগ করেন ভোটে কারচুপি করার জন্য এই ইভিএম মেশিন আনা হয়েছে। তাই এই ইভিএম মেশিনের পরিবর্তে রাজ্যে থাকা ভিভিপ্যাড যুক্ত ইভিএম মেশিন দিয়ে ভোট গ্রহণের দাবি জানান তিনি। একই সাথে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর দাবি জানান। যদিও রাজ্য নির্বাচন কমিশনারের সচিব এইদিন কংগ্রেস নেতৃত্বদের স্পষ্ট জানিয়ে দেন প্রতিটি ইভিএম মেশিন সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে পরীক্ষা করা হয়েছে। সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে মেশিন গুলি কমিশনিং করা হচ্ছে বর্তমানে। এই ইভিএম মেশিনের মাধ্যমে ভোট কারচুপির কোন সুযোগ নেই।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য