Friday, August 14, 2026
বাড়ি রাজ্য জিবি হাসপাতালে রোগীর পরিবারের হাতে আহত দুই সিকিউরিটি গার্ড

জিবি হাসপাতালে রোগীর পরিবারের হাতে আহত দুই সিকিউরিটি গার্ড

জিবি হাসপাতালে রোগীর পরিবারের হাতে আহত দুই সিকিউরিটি গার্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ এপ্রিল : পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টা করলেন দীপক ঋষি দাস নামে এক ব্যক্তি। ঘটনার সূত্রপাত পরকীয়া ঘিরে। কিন্তু জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিবারের লোকজনরা উত্তপ্ত হয়ে উঠে। তাদের হাতে আহত হয় দুজন সিকিউরিটি গার্ড।

পুলিশ আটক করেছে বাপন রায় নামে একজনকে। তার বাড়ি গান্ধীগ্রাম এলাকায়। আহত দীপক ঋষি দাসের কাছ থেকে জানা যায়, আড়ালিয়া ঋষিপাড়া এলাকার বাসিন্দা তিনি। তার দ্বিতীয় স্ত্রী অলকা নন্দীর সঙ্গে পারিবারিক ঝামেলা নিয়ে বাথরুমে গিয়ে বিষ পান করেন। তারপর তাকে হাসপাতাল নিয়ে আসা হয়। তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অভিযুক্ত বাপন নামে যুবকটি দুজন সিকিউরিটি গার্ডকে মারধর করে বলে অভিযোগ। তারপর জিবি ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে বাপন নামে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। বাপন হলেন দীপকের কন্যার হুবু স্বামী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha