স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ এপ্রিল : বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যী সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময় স্থানীয় শাসকদলের কিছু দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের কটুক্তি করে বলে অভিযোগ। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। এই ঘটনাটি সংঘটিত হয়েছে ২৪ নং বুথের ধর্মনগর চন্দ্রপুর স্থিত এগ্রিকালচার অফিসের ভোটকেন্দ্রে। ঘটনার বিবরণে জানা যায় সকাল থেকেই এই ভোটকেন্দ্রে টানটান পরিস্থিতি ছিল।
ভোটাররা গণতান্ত্রিক উৎসবে অংশ নিতে চাইলেও ভোট কেন্দ্রের বাইরে ছিল ব্যাপক লোক সমাগম। নিরাপত্তা কর্মীদের নজরে থাকলেও বিষয়টি যেন প্রশাসনিক একপ্রকার দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে যখন কংগ্রেস প্রার্থী ভোট দিতে আসেন তখন স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা কৌশল করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে। প্রার্থীকে ঘিরে কটুক্তি করেন তারা। একটা সময়ের পর এসে তারা সাংবাদিকদের ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করেন। তারপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ প্রশাসন এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার। তিনি এসে ভোট কর্মী এবং পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে কড়া নির্দেশ দেন। এর মধ্যে সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই ভোটকেন্দ্রের বাইরে প্রচুর পরিমাণে লোকসমাগম ছিল।
এরমধ্যে ধর্মনগর পৌরসভার এক কেজুয়াল মহিলা কর্মী বারবারই ভোটকেন্দ্রে যাতায়াত করছিলেন। তারপরেই হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন তিনি। পরবর্তী সময়ে তিনি সাংবাদিকদের পাঠ দিতে আসলেন। তিনি বলেন ভোটারদের নাকি প্রভাবিত করছেন কংগ্রেস প্রার্থী। তিনি প্রশ্ন করেন কংগ্রেস প্রার্থীর বক্তব্য কেন নিতে গেলেন সাংবাদিকরা। পরবর্তী সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে জবাব দিতে না পেরে তেল মার্জন নারী-পুরুষরা ঘটনাস্থল থেকে সরে গেলেন। এদিকে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বহিরাগত কিছু লোক সকাল থেকেই ভোটকেন্দ্রের বাইরে জমায়েত হয়ে আছেন। ধীরে ধীরে তারা পরিস্থিতি উত্তপ্ত করছে। কিছুক্ষণ আগে সকলের প্রত্যক্ষ করেছে কিভাবে তারা ভোটকেন্দ্রের বাইরে জমায়েত হয়ে বিজেপির প্রচার করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এমন পরিস্থিতি আগে কখনো ছিল না। তিনি গুরুতর অভিযোগ তুলে বলেন, ভোট চুরি চেষ্টা করতে তাদের এই জমায়েত। খবর লেখা পর্যন্ত পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রশ্ন উঠছে ভোটকেন্দ্রের বাইরে কিভাবে জমায়েত হতে পারে তারা? কেন সকাল থেকে প্রশাসন তাদের ছাত্র ভঙ্গ করার জন্য উদ্যোগ নেয়নি?

