স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ এপ্রিল : আসন্ন দুই নং মাছমারা সাধারণ আসনের কংগ্রেস প্রার্থী অর্জুন রায়ের সমর্থনে মাছমারা বাজারে কংগ্রেসের এক নির্বাচনী জনসভাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিধায়ক সুদীপ রায় বর্মন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন ইস্যু গুলি সুর চড়ান। এডিসি এলাকার বিভিন্ন দুর্নীতি স্বজন পোষণ, নিকোজিশন বাণিজ্য, বেকার বঞ্চনা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে কামান দাগান। তিনি বলেন, আচ্ছে দিন আসবে বলে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি।
কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস থেকে শুরু করে সমস্ত জিনিসের মূল্য লাফিয়ে বেড়েছে। শুধু তাই নয় দেশকে বড় ঋণের মধ্যে ডুবিয়েছে। এডিসিবাসীর জন্য বলেন, এডিসি কংগ্রেসের দেওয়া উপহার রাজ্যের জনজাতিদের। কিন্তু এডিসিতে একবারের জন্য কংগ্রেস প্রতিষ্ঠিত হতে পারেনি। এর জন্য আক্ষেপ নেই কংগ্রেসের। কিন্তু সকলের যেন অভিজ্ঞতা নিরিখে ভোট দেয়।
পরিশেষে ২ নং সাধারণ আসনের কংগ্রেস প্রার্থী অর্জুনরায়কে বিপুল ভোটে জয়ী করার জন্য সকলের কাছে আহ্বান জানান। পাশাপাশি এদিনের নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক সত্যবান দাস, সাধারণ সম্পাদক তরুণ সাহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সমীরন দাস সহ অন্যান্যরা।

